দোকানের বাকির খাতা,
এখন আপনার মোবাইলে
কে কত টাকা বাকি নিল, কাকে কত দিতে হবে, আজ কত বেচা-কেনা হলো — সব হিসাব এক জায়গায়, পরিষ্কার বাংলায়। খাতা হারানো বা হিসাব ভুলের দিন শেষ।
কাগজের খাতার ঝামেলা আর না
প্রতিদিনের যে সমস্যাগুলো প্রায় সব দোকানদারের হয় — খাতা অ্যাপ সেগুলোর সহজ সমাধান।
দোকান চালাতে যা যা লাগে
সহজ, দ্রুত, আর একদম বাংলায় — বয়স্ক মানুষও প্রথম দিন থেকেই চালাতে পারবেন।
কাস্টমার ও সাপ্লায়ার
প্রত্যেক পার্টির আলাদা খাতা। নাম আর ফোন নম্বর রাখুন, অ্যাপ থেকেই সরাসরি কল দিন।
দিলাম / পেলাম
দুই চাপে লেনদেন লিখুন — টাকা, নোট আর তারিখ। কে কত পাবে বা দেবে, তা সাথে সাথে দেখা যায়।
দৈনিক, মাসিক, বাৎসরিক হিসাব
আজ, এই মাসে বা এই বছরে কত দিলেন আর কত পেলেন — লেনদেন অনুযায়ী বা পার্টি অনুযায়ী দেখুন।
রিপোর্ট শেয়ার
পার্টির পুরো হিসাব, প্রতিটি লেনদেনের পরের ব্যালান্সসহ, একটা ছবিতে। WhatsApp বা Messenger-এ পাঠিয়ে দিন।
একাধিক দোকান
একই অ্যাপে একাধিক দোকান বা ব্যবসা চালান। প্রতিটির নাম, ছবি আর হিসাব আলাদা থাকে।
নোট
মাল অর্ডার, কাউকে ফোন করা বা যেকোনো দরকারি কথা — ছোট নোট লিখে রাখুন।
Google Drive ব্যাকআপ
সব দোকানের হিসাব একটা ফাইলে আপনার নিজের Google Drive-এ। নতুন ফোনে এক চাপে ফেরত আনুন।
অটো ব্যাকআপ
একবার চালু করলে প্রতিদিন বা প্রতি সপ্তাহে নিজে থেকেই ব্যাকআপ হয়। আপনাকে মনে রাখতে হবে না।
ফিঙ্গারপ্রিন্ট লক
আঙুলের ছাপ বা পিন ছাড়া কেউ হিসাব দেখতে পারবে না। কতক্ষণ পরে লক হবে, তা আপনি ঠিক করুন।
ইন্টারনেট লাগে না
পুরো অ্যাপ অফলাইনে চলে। নেট না থাকলেও হিসাব লেখা থামবে না।
বাংলা ও English
পুরো অ্যাপ বাংলায়, সংখ্যাও বাংলায় (৳ ১,২৫০)। এক চাপে English-এ বদলে নিতে পারেন।
৫টি থিম রং
সবুজ, নেভি, বেগুনি, চারকোল আর কফি — দোকানের সাথে মানানসই রং বেছে নিন।
প্রতিটি কাস্টমারের পুরো হিসাব, এক স্ক্রিনে
বাকি দিলে "দিলাম", টাকা পেলে "পেলাম" — ব্যালান্স অ্যাপ নিজেই হিসাব করে নেয়।
- প্রতিটি লেনদেনে নোট আর তারিখ
- ভুল হলে এডিট করুন, ভুলে মুছে ফেললে "ফেরত আনুন"
- পার্টির তালিকা থেকেই সরাসরি কল
- নাম দিয়ে খুঁজুন, পাবো/দেবো দিয়ে ফিল্টার করুন
দিন শেষে এক নজরে বুঝুন ব্যবসা কেমন চলছে
আলাদা খাতায় যোগ করার দরকার নেই — মোট দিলাম, মোট পেলাম আর নিট অ্যাপ নিজেই দেখায়।
- দৈনিক, মাসিক ও বাৎসরিক হিসাব
- লেনদেন অনুযায়ী বা পার্টি অনুযায়ী দেখুন
- হোম স্ক্রিনেই আজকের হিসাব
| তারিখ | দিলাম | পেলাম | ব্যালান্স |
| ৫ নভে | ৯০০ | ৯০০ | |
| ৮ নভে | ১,২০০ | ২,১০০ | |
| ১০ নভে | ২,৪০০ | ৪,৫০০ | |
| ১২ নভে | ২,০০০ | ২,৫০০ | |
| ১৪ নভে | ১,৮৫০ | ৪,৩৫০ |
বাকি নিয়ে আর তর্ক নয়
এক চাপে পার্টির পুরো হিসাব একটা পরিষ্কার ছবিতে চলে আসে — দোকানের নাম, প্রতিটি লেনদেন, আর প্রতিবারের পরের ব্যালান্সসহ।
- WhatsApp, Messenger, SMS — যেকোনো অ্যাপে পাঠান
- পুরনো থেকে নতুন, তারিখ অনুযায়ী সাজানো
- কাস্টমার নিজেই মিলিয়ে দেখতে পারে
আপনার হিসাব, শুধু আপনার কাছে
আমাদের কোনো সার্ভারে আপনার ডাটা যায় না। হিসাব থাকে আপনার ফোনে, আর ব্যাকআপ থাকে আপনার নিজের Google Drive-এ।
ফোনেই থাকে
সব হিসাব আপনার ফোনে জমা থাকে, অন্য কারো কাছে যায় না।
নিজের Drive-এ ব্যাকআপ
ফোন হারালে বা নষ্ট হলে নতুন ফোনে সব হিসাব ফেরত পাবেন।
ফিঙ্গারপ্রিন্ট লক
ফোন অন্য কারো হাতে গেলেও আপনার হিসাব কেউ দেখতে পারবে না।
নির্ভুল হিসাব
প্রতিটি পয়সা আলাদা করে গোনা হয়, তাই যোগ-বিয়োগে কখনো গরমিল হয় না।
৩ ধাপে চালু করুন
কোনো অ্যাকাউন্ট খুলতে হয় না, পাসওয়ার্ডও মনে রাখতে হয় না।
অ্যাপ ইনস্টল করুন
উপরের "অ্যাপ ডাউনলোড" বাটন থেকে অ্যাপ নামিয়ে ইনস্টল করুন, তারপর ভাষা বেছে নিন। নতুন আপডেট এলে অ্যাপ নিজেই জানিয়ে দেবে।
ডিভাইস কোড পাঠান
অ্যাপে একটা কোড দেখাবে, যেমন KH-2CE8-54A2-626F। "শেয়ার" চেপে WhatsApp-এ আমাদের পাঠিয়ে দিন।
অ্যাক্টিভেশন কী দিন
আমাদের পাঠানো কী অ্যাপে দিয়ে "অ্যাক্টিভেট করুন" চাপুন। এরপর দোকানের নাম দিয়ে হিসাব লেখা শুরু।
আগে ব্যবহার করুন, পছন্দ হলে কিনুন
প্রথম ৭ দিন একদম ফ্রি। মেয়াদ শেষ হলেও আপনার হিসাব মুছবে না, নতুন কী দিলেই আবার চালু হয়ে যাবে।
bKash / Nagad-এ পেমেন্ট করুন, WhatsApp-এ কী পেয়ে যাবেন।
যা জানতে চান
ইন্টারনেট ছাড়া কি চলবে?
হ্যাঁ। হিসাব লেখা, দেখা, রিপোর্ট তৈরি — সব অফলাইনে চলে। শুধু Google Drive-এ ব্যাকআপ পাঠাতে ইন্টারনেট লাগে।
ফোন হারিয়ে গেলে বা নষ্ট হলে কী হবে?
নিয়মিত Google Drive-এ ব্যাকআপ নিলে নতুন ফোনে অ্যাপ চালু করে "ব্যাকআপ থেকে ফেরত আনুন" চাপুন, সব হিসাব ফিরে আসবে। নতুন ফোনের জন্য নতুন অ্যাক্টিভেশন কী লাগবে, আমাদের জানালেই দিয়ে দেব।
মেয়াদ শেষ হলে কি আমার হিসাব মুছে যাবে?
না। মেয়াদ শেষ হলে অ্যাপ শুধু নতুন কী চাইবে। কী দিলেই সব হিসাব আগের মতো ফিরে আসবে।
আমার হিসাব কি অন্য কেউ দেখতে পারবে?
না। হিসাব থাকে শুধু আপনার ফোনে আর আপনার নিজের Google Drive-এ। আমরাও দেখতে পারি না। চাইলে ফিঙ্গারপ্রিন্ট লক চালু করে রাখুন।
একাধিক দোকানের হিসাব কি একই অ্যাপে রাখা যাবে?
হ্যাঁ। যত খুশি দোকান যোগ করুন। প্রতিটির নাম, ছবি আর হিসাব আলাদা থাকবে, উপরে দোকানের নামে চাপ দিয়ে এক দোকান থেকে আরেকটায় যান।
কোন ফোনে চলবে?
Android 8.0 বা তার পরের যেকোনো Android ফোনে চলবে।
একটা কী দিয়ে কি একাধিক ফোনে চালানো যাবে?
না। প্রতিটি কী একটা নির্দিষ্ট ফোনের জন্য বানানো হয়। আরেকটা ফোনে চালাতে চাইলে সেই ফোনের জন্য আলাদা কী নিতে হবে।
আজই কাগজের খাতা থেকে মুক্তি নিন
৭ দিন ফ্রি ব্যবহার করে দেখুন, কোনো ঝুঁকি নেই।